উত্তরদিনাজপুর

১২ ঘন্টা কাটতে না কাটতেই একই জায়গায় দুইদুটি দুর্ঘটনায়। উত্তেজিত জনতা ভাঙচুর করল শিলিগুড়ি মোড়ের পুলিশ ট্রাফিক কান্ট্রোল অফিস

১২ ঘন্টা কাটতে না কাটতে আবার দুর্ঘটনা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। ট্রাকের ধাক্কায় আশঙ্কাজনক এক বাইক আরোহী। আহত ওই ব্যক্তির নাম তরুণ শঙ্কর দাস। রায়গঞ্জের তুলসীতলা এলাকার বাসিন্দা সে। জানাযায় ,শুক্রবার রাতে মোটরবাইক করে জাতীয় সড়ক দিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তরুণ শঙ্কর দাস। ছুটে আসে এলাকার সাধারণ মানুষ। ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও রক্তাক্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি রায়গঞ্জ সুপার স্পেশালিষ্ট হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এরপরেই প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ শুরু করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয়েছে র‍্যাফ ও কমব্যাট ফোর্স। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার আইসি সহ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। বেশকিছু ক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। শুক্রবার সকালে শিলিগুড়ি মোড় এলাকায় দশম শ্রেনীর ছাত্রর মৃত্যুকে কেন্দ্র করে খন্ড যুদ্ধ বাধে পুলিশ ও সাধারন মানুষের মধ্যে। এই খন্ড যুদ্ধে বেশ কয়েকজন আহত হয়। ভাংচুর করা হয় পুলিশ ট্রাফিক কন্টোল অফিস সহ বেশকিছু বাইক। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ, জলকামান দাগে। তার রেশ কাটতে না কাটতেই রাতে আবার পথ দুর্ঘটনা ঘটল শিলিগুড়ি মোড় এলাকায়। একই দিনে দুইটি পথ দুর্ঘটনার কারনে উত্তেজিত হয়ে পরে জনতা। উঠেছে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/nS8v6RArBNM